বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৬ মোট ভিউ

ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। আজ রোববার (৭ জুন) সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।

 

 

দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। সকল শিক্ষা ও সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন রাজধানীসহ দেশের সকল মেডিকেলের নবীন চিকিৎসকরা।

 

 

এর আগে শনিবার (৬ জুন) বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

 

এতে বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশের প্রেক্ষিতে এবং চিকিৎসকদের প্রতি সংঘটিত বিভিন্ন অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে আজ সারাদেশের সকল ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। সমাবেশগুলোতে আমাদের ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে।

 

আরও পড়ুন : তিন মাসের মধ্যে আসামিদের শাস্তি কার্যকর করা সম্ভব

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রকাশিত একটি নোটিশের মাধ্যমে আমাদের ছয়টি দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও বাকি দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট মহল থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। ফলে আমরা হতাশ হয়েছি।

 

পরবর্তি কর্মসূচি  ঘোষণা করে জানানো হয়, রোববার (৭ জুন) থেকে দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হলো এবং দেশের সকল মেডিকেল কলেজের প্রথম থেকে ৫ম বর্ষের শিক্ষার্থীদের প্রতিদিন সকাল ১১টার পর থেকে ক্লাস বর্জন ঘোষিত হলো। একইসঙ্গে সকল মিডলেভেল চিকিৎসককে আন্দোলনে শামিল হওয়ার অনুরোধ করা জানিয়েছে সংগঠনটি।

 

 

 

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবি হলো—এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বিসিপিএস ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের নবম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital